1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বকশীগঞ্জে রিকশা চালকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে রিকশা চালক মিজানুর রহমান ও তার পরিবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন।
বকশীগঞ্জে রিকশা চালক মিজানুর রহমান মিথ্যা চাঁদাবাজি মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। তিনি ও তার পরিবার নিরাপত্তা এবং মামলার সুষ্ঠু নিষ্পত্তির জন্য আবেদন জানিয়েছেন।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে রিকশা চালকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রোববার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রিকশা চালক মিজানুর রহমান বলেন, “আমি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। সম্প্রতি বাড়ি করার জন্য পৌর এলাকার নামাপাড়া গ্রামে ৪ শতাংশ জমি কিনে সেখানে একটি টিনের ছাপড়া ঘর নির্মাণ করেছি। কিন্তু পাশ্ববর্তী ধুমালী পাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে দুদু মিয়া, সোনা মিয়া ও চিনি মিয়া আমাকে ওই জমি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে আমার ও আমার ভাইদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা ও আরও একটি মামলা দায়ের করেছেন।

তাদের মাধ্যমে শুধু মামলা নয়, আমার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই মিথ্যা মামলাটি থেকে অব্যাহতি এবং আমাদের জীবন নিরাপদ রাখার জন্য আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”

সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের সঙ্গে তার স্ত্রী কল্পনা বেগম এবং পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট