1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

শরিফা বেগম শিউলী · স্টাফ রিপোর্টার

রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু রোববার সকালে নগরীর চেম্বার ভবন মিলনায়তনে রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি দীর্ঘ ৪২ বছর রংপুর শাসন করলেও উন্নয়নে বৈষম্য সৃষ্টি করেছে এবং রংপুরবাসীকে প্রতারিত করেছে। তিনি বলেন, এবার জনগণ বিএনপি প্রার্থীকে ভোট দেবে এবং প্রতারণার জবাব দেবে।

নিজের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিষয়ে সামু বলেন, এসব বিভ্রান্তি কোনো কাজে আসবে না। রংপুরের জনগণ তার পরিচ্ছন্ন রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানে। তিনি দাবি করেন, একটি গোপন গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে।

তিনি বলেন, উন্নয়ন না থাকায় রংপুরের হাজারো যুবক বেকার হয়ে রাজধানীতে রিকশা বা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করছে। বিএনপি ক্ষমতায় গেলে ২ কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচি তুলে ধরেন তিনি।

মনোনয়ন প্রসঙ্গে সামু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তেই তাকে প্রার্থী করা হয়েছে। এ সিদ্ধান্তে কেউ যদি বিরোধিতা করে, তবে তারা দলীয় সিদ্ধান্তকে অমান্য করছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুলতান আলম বুলবুল, নাজমুল আলম নাজু, মকবুল হোসেন, শাহিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিনসহ বিএনপি নেতৃবৃন্দ। এছাড়া রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে সামু পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ মাঠে রংপুর সদর উপজেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট