1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পদ্মায় নিখোঁজ শ্রমিকদল নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীর সীমানা জিরো পয়েন্ট এলাকায় অবৈধ বালু উত্তোলনের টাকা ভাগ–বাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আন্নু (৫০) নামের এক শ্রমিকদল নেতা পদ্মা নদীতে নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুরে কুষ্টিয়া–পাবনা সীমান্তের তালবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নৌ–পুলিশের যোগসাজশে তালবাড়িয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এই উত্তোলন থেকে আদায় হওয়া অর্থ ভাগ–বাটোয়ারা নিয়ে আলোচিত জাসদ নেতা ও সাবেক চেয়ারম্যান সাচ্চু হত্যা মামলার আসামি কাজল মজুমদার গ্রুপ এবং ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও সুলতান আলী বিশ্বাস টনি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

রবিবার ওই বিরোধের জেরে আন্নুর সঙ্গে পিন্টু–টনি গ্রুপের ধস্তাধস্তির একপর্যায়ে তাকে মারধর করে বাল্কহেডের ওপর থেকে নিচে নদীতে ফেলে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে নদীতে ব্যাপক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

লক্ষিকুন্ডা নৌ–পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাল্কহেডের ধাক্কায় আন্নু নদীতে পড়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তার খোঁজ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট