1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জের সমাজ সেবক আঃ মালেক হাওলাদারের জানাজা সম্পন্ন, শোকের ছায়া নেমে আসে এলাকায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে সমাজ সেবক আঃ মালেক হাওলাদারের জানাজা অনুষ্ঠানের দৃশ্য
বাকেরগঞ্জে সমাজ সেবক আঃ মালেক হাওলাদারের জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা রুহের মাগফিরাত কামনা করেন।

মো: শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের সমাজ সেবক আঃ মালেক হাওলাদার গতকাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যু সংবাদে নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আঃ মালেক হাওলাদারের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেন।

আজ (১৭ নভেম্বর) সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক মুসুল্লির অংশগ্রহণে জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঃ মালেক হাওলাদারের আত্মীয়স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আলেমরা। রুহের মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই মনজু হাওলাদার এবং বড় ছেলে রাতুল হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার, প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান, সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিকদার এবং ভিলেজ ডাক্তার আবুল কালাম আজাদ

উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ মরহুম আঃ মালেক হাওলাদারের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সমাজসেবার দৃষ্টান্ত তুলে ধরেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট