1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বাংলাবান্ধা স্থলবন্দরে ভারসাম্যহীন নারী ধর্ষণ: চারজন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
বাংলাবান্ধা স্থলবন্দরে ধর্ষণ মামলার জন্য পুলিশের অভিযান এবং আটককৃতদের হস্তান্তরের দৃশ্য
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হন। পুলিশ চারজনকে আটক করেছে এবং মামলাটি নারী ও শিশু ধর্ষণ আইনে প্রক্রিয়াধীন।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তারা ট্রাক চালক বলে জানা গেছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে তাদেরকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পুলিশের কাছে সোপর্দ্য করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলেন—

  • মোঃ হাসান (১৮), বগুড়া সদর, মানিকচর এলাকার মিন্টু মিয়ারের ছেলে

  • রাজিব (২০), বগুড়া সদর, নামুজা গ্রামের পলাশের ছেলে

  • হানিফ (২০), শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিকের ছেলে

  • সোহেল, চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন নারীর উপর ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে এবং থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, রাত ১২টার দিকে তারা বাংলাবান্ধা স্থলবন্দরের প্রথম গেটে ওই নারীকে ধরে নিয়ে আসে। পরে জোরপূর্বক ধর্ষণ করার সময় বন্দরের নিরাপত্তা প্রহরীরা রাত ৩টার দিকে তাদের আটক করেন। পরে তাদেরকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট