1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

বাঘা পৌর প্রকল্পের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
“বাঘা পৌরসভার রাস্তা উন্নয়ন ও ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনার অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় প্রধানমন্ত্রী অতিথিরা”
বাঘা পৌরসভার তেতুলতলায় অনুষ্ঠিত IUGIP প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামী সময়ে ৪,২৯০ মিটার রাস্তা, ৭০০ মিটার ড্রেন এবং ১০টি স্ট্রিট লাইট নির্মাণের কাজ শুরু হবে।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘায় এলজিইডি পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় বাঘা পৌরসভার আয়োজনে শাহী মসজিদ প্রাঙ্গণের তেতুলতলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার। আরও উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান, বাঘা পৌরসভা ইঞ্জিনিয়ার মোঃ মতাজুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার মোঃ মুকুল হোসেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুর রহমান (এছা), উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর প্রশাসক শাম্মী আক্তার বলেন, “বাঘা পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়ন ধারাবাহিকভাবে চলছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগব্যবস্থায় আসবে গতিশীলতা।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় বাঘা পৌরসভায় ৪২৯০ মিটার সড়ক উন্নয়ন, ১৬২ মিটার প্রটেকশন ওয়ার্ক (প্যালিসেডিং), ৭০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ এবং ১০টি স্ট্রিট লাইট স্থাপনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট