1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন আবদুর রউফ তালুকদার
জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন আবদুর রউফ তালুকদার

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন চারবারের উপজেলা চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের তার ব্যক্তিগত কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

ঘোষণার সাথে সাথে তার সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করে নেতা-কর্মীরা। এলাকাজুড়ে তার প্রার্থীতা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাধারণ ভোটাররাও নির্বাচনী মাঠের সম্ভাব্য সমীকরণ নতুন করে ভাবছেন।

আবদুর রউফ তালুকদার স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত এবং জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর সঙ্গে।

মতবিনিময় সভায় আবদুর রউফ তালুকদার বলেন, “জনগণ আমাকে চারবার ভোট দিয়ে বকশীগঞ্জ উপজেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সেবামুখী কার্যক্রমে আমি সবসময় মানুষের পাশে ছিলাম। এবারও জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

সভায় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, তার নেতৃত্বে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তারা মনে করেন, তিনি এমপি নির্বাচিত হলে জনপদের মানুষের ভাগ্য বদলে যাবে।

এদিকে তার স্বতন্ত্র প্রার্থীতা ঘিরে রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, তার অংশগ্রহণে জামালপুর-১ আসনের ভোটের সমীকরণ বড় ধরনের পরিবর্তন হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট