1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

“শেরপুরের দুই আসনে মনোনয়ন পুনর্বিবেচনা: বিএনপি মহাসচিবের ডাকে ইলিয়াস–মাসুদের সাক্ষাৎ”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
“বিএনপি মহাসচিবের গুলশান কার্যালয়ে ইলিয়াস খান ও শফিকুল ইসলাম মাসুদের সাক্ষাৎ”
“মনোনয়ন পুনর্বিবেচনার বিষয়ে বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন শেরপুরের দুই সম্ভাব্য প্রার্থী ইলিয়াস ও মাসুদ।”

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের দুটি আসনে বিএনপি ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকা থেকে বাদ পড়া দুই সম্ভাব্য প্রার্থী দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাকে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে শেরপুর-১ আসনের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ এবং শেরপুর-২ আসনের কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস খান উপস্থিত ছিলেন।
বৈঠকে মহাসচিব তাদের সঙ্গে মনোনয়ন পুনর্বিবেচনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ময়মনসিংহ বিভাগের সব আসন থেকেই এদিন বিবেচনাধীন প্রার্থীদের ডাকা হয়েছিল। তবে মনোনয়ন পরিবর্তন বা পুনর্বিবেচনা নিশ্চিতভাবে হবে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
যদিও সাক্ষাৎ শেষে দুই প্রার্থীই উজ্জীবিত ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

নির্ভরযোগ্য সূত্রমতে, সারাদেশের বেশ কয়েকটি আসনে বিএনপির মনোনয়ন তালিকা পুনর্বিবেচনার আভাস রয়েছে। তবে শেষ পর্যন্ত কোন কোন আসনে পরিবর্তন আসবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক সংকেত এখনো পাওয়া যায়নি।

এর আগে ২ নভেম্বর ঘোষিত তালিকায় শেরপুর-১ আসনে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর-২ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী মনোনীত হন।
তাদের মনোনয়ন ঘোষণার পর থেকেই শেরপুরের দুটি আসনে বিএনপির একটি বড় অংশ মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট