1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান জয়পুরহাট-১ আসনে ধানের শীষের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল

“শ্রীপুরে মহানবীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকাজুড়ে উত্তেজনা”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
“শ্রীপুর থানায় ফেসবুক মন্তব্য অভিযোগে গ্রেপ্তার যুবকের ছবি”
“ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শ্রীপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।”

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে বরমী বাজারের কর্মকারপট্টী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম বাঁধন সাহা (২৬)। তিনি বরমী বাজার কর্মকারপট্টীর বাবুল সাহার ছেলে। এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা মাহ্দী হাসান বাদী হয়ে শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাঁধন তার ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.)কে নিয়ে আপত্তিকর ইংরেজি মন্তব্য পোস্ট করেন। বিষয়টি সন্ধ্যার পর স্থানীয় মুসল্লিদের নজরে আসে এবং তারা তীব্র প্রতিক্রিয়া জানান।
পোস্টটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে দাবি করে শত শত তৌহিদী জনতা বরমী বাজারে বিক্ষোভ মিছিল বের করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্ধ্যার পরই বাঁধনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় উত্তেজিত জনতার চাপে বরমী বাজার জয়দূর্গা মন্দিরে চলমান ‘মহানাম যজ্ঞানুষ্ঠান’ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মামলার বাদী মাহদী হাসান বলেন, বাঁধনের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি আসামির শাস্তির দাবি জানান।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে বাঁধনকে গ্রেপ্তার করেছি। উত্তেজনা সৃষ্টি হওয়ায় স্থানীয় জনতাকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়েছে। মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট