1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চাটখিলে মাদক সেবন রোধের অভিযোগে চাচাতো ভাইকে হত্যার চেষ্টা, আহত কিশোর হাসপাতালে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
চাটখিলে মাদক সেবন রোধের অভিযোগে চাচাতো ভাইকে হত্যার চেষ্টা, আহত কিশোর হাসপাতালে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে মাদক সেবনে বাধা দেওয়ায় চাচাতো ভাইয়ের হাতে গুরুতর আহত হয়েছেন এক কিশোর। আহত কিশোরের নাম নাছির হোসেন (১৭)। তার জেষ্ঠাতো ভাই সোহাগ (২৮) কে এই ঘটনার জন্য অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর, ২০২৫) দুপুরে চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের কালাগাজী ব্যপারী বাড়িতে নাছির হোসেন তার চাচাতো ভাইকে মাদক সেবন ও গালাগালির কারণে সাবধান করলে সোহাগ ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে নাছিরের ওপর আক্রমণ করে। আঘাতের ফলে নাছিরের মাথায় গুরুতর রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত আহত নাছিরকে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার গুরুতরতা দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদীস্থ হাসপাতালে প্রেরণ করেন।

আহত নাছিরের ভাই রুবেল অভিযোগ করেন, “আমার ছোট ভাই মাদক সেবন রোধ করায় সোহাগ এমন জঘন্য কাজ করেছে। আমরা দ্রুত তার সুস্থতা কামনা করি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই সোহাগ মাদকাসক্ত এবং এলাকার পরিবেশ নষ্ট করছে। তারা স্থানীয় প্রশাসনকে দ্রুত দোষীকে আটক করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি শুনেছেন, তবে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট