1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ফিরলেন নিজ বাসভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ধ্বংসের দাবি বাঘায় বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল: মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাকেরগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জনপ্রিয় সোহাগ মাঝি শেরপুরে ৫,২০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ মাদক কারবারি আটক ইসলামপুরে ইউপি চেয়ারম্যানকে কার্যালয়ে ঢুকে মারধর, হাসপাতালে দেখতে গেলেন এমপি লক্ষ্মীপুরে ২ মাস মাছ ধরা নিষিদ্ধ: জাটকা সংরক্ষণে কঠোর অবস্থানে প্রশাসন, চাল পাচ্ছেন জেলেরা চিরিরবন্দরে বাসের ধাক্কায় আরএফএল প্রতিনিধি নিহত: মহাসড়ক অবরোধ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাথরাজ খাল পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে বিল আকারে পেশ করা হবে: আইনমন্ত্রী

চৌমুহনী আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তরুণ্যের উৎসব–২০২৫” সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
চৌমুহনী আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তরুণ্যের উৎসব–২০২৫” সম্পন্ন

হৃদয় এস এম শাহ্-আলম
মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে “তরুণ্যের উৎসব–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আইএফআইসি ব্যাংকের চৌমুহনী বাজার শাখার উপশাখা ইনচার্জ নাজমুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ছায়েদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, ব্যাংক কর্মকর্তা সোহানুর রহমান, ব্যবসায়ী কমিটির সদস্য সচিব মাইনুল ইসলাম জুয়েল, সাংবাদিক হৃদয় শাহআলম, প্রভাষক আলাউদ্দিন ও এহসানুল হক প্রমুখ।

বক্তারা আর্থিক জ্ঞান, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক স্বাক্ষরতা সংক্রান্ত নানা পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট