1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

বাকেরগঞ্জে অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে বাকেরগঞ্জে নেতাকর্মীদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের দৃশ্য।
বাকেরগঞ্জে অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও স্মরণসভায় অংশ নিচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ।

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। এ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা বিএনপি ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবুল হোসেন খানের নেতৃত্বে বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ অধ্যক্ষ ইউনুস খানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর স্মৃতিচারণ করেন।

পরে বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, শিকদার খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলিম জোমাদ্দার, কাজী শাহ আলম, মরহুম ইউনুস খানের বড় ছেলে ইঞ্জিনিয়ার আরিফুর রহমান খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম অধ্যক্ষ ইউনুস খানের নির্লোভ, নিরহংকার ও দেশপ্রেমিক নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট