1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নানান আয়োজনে চাটখিলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
নানান আয়োজনে চাটখিলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদযাপন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হয়। র‌্যালি শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়, যার পরিপূর্ণতা ঘটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

প্রদর্শনীতে মোট ২২টি স্টল অংশ নেয়। দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, কবুতর, হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, গরু, ছাগল, ভেড়া এবং উদ্ভাবনী প্রযুক্তি স্থান পায় প্রদর্শনীতে। খামারিদের আধুনিক উৎপাদন পদ্ধতি শিখতে ও প্রাণিসম্পদ উন্নয়নে উদ্বুদ্ধ করাই ছিল মেলার মূল উদ্দেশ্য। ছয়টি ক্যাটাগরিতে মোট ২২ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মিজানুর রহমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জিএস ফরিদ আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন প্রমুখ।

দিনব্যাপী আয়োজনটিকে ঘিরে সাধারণ মানুষ, খামারি, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট