1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

খালেদা জিয়ার অসুস্থতার সময় বিএনপি নেতার সংবর্ধনা বিতর্কে তিক্ততা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে বিএনপি নেতার সংবর্ধনা বিতর্কের সময় রাজনৈতিক বৈঠক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত
খালেদা জিয়ার অসুস্থতার সময়ে বিএনপি নেতা আবদুস সালাম মৃধার সংবর্ধনা বিতর্কে তিক্ততা ছড়িয়েছে বাকেরগঞ্জে।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সারাদেশে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তবে বরিশালের বাকেরগঞ্জে দলীয় নির্দেশনা উপেক্ষা করে নিজ স্বার্থে নিজ উদ্যোগে সংবর্ধনার আয়োজন করেছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য আবদুস সালাম মৃধা।

সোমবার (২৮ নভেম্বর) সৈয়দ আফসার আলী ডিগ্রী কলেজ চত্বরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। দলের নীতি ও আদর্শ বিরোধী এই কর্মকাণ্ডে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, দলের বদনাম করে পুরনো বিতর্কিত কর্মকাণ্ড নতুন রূপে ফিরে এসেছে।

নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী সাংবাদিকদের জানান, তিনি পেশাগত কারণে দেশের বাইরে ছিলেন এবং দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতার সময় কোন নেতার সংবর্ধনা দেওয়া সমীচীন ছিল না। তিনি আরও বলেন, এই সংবর্ধনার সঙ্গে ইউনিয়ন বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

অভিযুক্ত নেতা আবদুস সালাম মৃধা দাবি করেছেন, দীর্ঘদিন পর তার প্রাথমিক সদস্যপদ বহাল হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তিনি উল্লেখ করেন, ওইদিন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া-মোনাজাতও করা হয়েছে।

নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার বলেন, স্থানীয় নেতাকর্মীরা সালাম মৃধাকে ফুলের তোড়া দিয়েছে। তবে বেগম জিয়ার অসুস্থতার সময়ে এটি সমীচীন কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকার করেছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান বলেন, “বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ঠিক এই সময় কোনো নেতার সংবর্ধনা আয়োজন দুঃখজনক। বিষয়টি জেলা বিএনপির আহবায়ক অবগত রয়েছেন এবং দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট