1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

ঝুনাগাছচাপানীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
ঝুনাগাছচাপানীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা।
ঝুনাগাছচাপানীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নীলফামারী প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় ঝুনাগাছচাপানীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঝুনাগাছচাপানী বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রশিদুল ইসলাম বিএসসি, করিম বকস, হাসানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্টু, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা ও জিয়া পরিষদের সেক্রেটারি আলমগীর বাদশা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, যুবনেতা আলমগীর হোসেন, উপজেলা ওলামা দলের সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ লেবু, ৮ নং যুবদলের সভাপতি ডা. মোকছেদুল, ৫ নং যুবদলের সভাপতি আঃহক, ৭ ওয়ার্ড যুবদলের সভাপতি মোকছেদুল, যুবদলের মজিদ, মোস্তফা, রব্বানী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট