1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ক সেমিনারে বক্তাদের উপস্থিতি
প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত—বক্তাদের আলোচনায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব।

মো. শাহিন হাওলাদার
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব তুলে ধরতে বরিশালের বাকেরগঞ্জে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এবং জেলা সমাজসেবা কার্যালয়, বরিশালের সহকারী পরিচালক জনাব সাজ্জাদ পারভেজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. আকতারুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মেহেদী হাসান।

আলোচকেরা বলেন, প্রতিবন্ধী শিশুদের অধিকার নিশ্চিতকরণ ও শিক্ষায় সম্পৃক্ত করার ক্ষেত্রে শিক্ষা উপবৃত্তি কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের এই সহায়তা প্রান্তিক ও অসহায় পরিবারের শিশুদের নিয়মিত শিক্ষা গ্রহণে উৎসাহিত করছে বলেও তারা উল্লেখ করেন।

সেমিনারে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিশুদের সেবা, শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সবাই মিলে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট