1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ বিপুল ভারতীয় চোরাচালানী মালামাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
বিজিবির অভিযানে ময়মনসিংহ-শেরপুর সীমান্ত থেকে জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামাল
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির সফল অভিযানে জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামাল।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩০ নভেম্বর) রাতে হালুয়াঘাটের উত্তর নলকুড়া ও শ্রীবরদীর টিলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে উত্তর নলকুড়া এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড এবং টিলাপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৩২ হাজার টাকা।

তিনি আরও বলেন, ময়মনসিংহ-শেরপুর আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট