1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের দৃশ্য।
রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় রাজশাহীর বাঘা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে যখন গুরুতর অসুস্থ বেগম জিয়াকে নিয়ে উদ্বেগের ছায়া বিরাজ করছে, ঠিক তখনই রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলটি সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আড়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত জরুরি। তারা দেশনেত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন এবং আশা প্রকাশ করেন, কোটি কোটি মানুষের প্রত্যাশা অনুযায়ী তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।

বর্তমানে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয় এবং সারাদেশের মতো রাজশাহীর নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহ্বায়ক মিলন প্রাং, তরিকুল হাসান রাজন, ফারুক রায়হান, সদস্য ফজলুর রহমান মুক্তা ও আশাদুজ্জামান রাজন। এছাড়া আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কুদরত আলী, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্য উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন পুঠিয়া উপজেলার দেলোয়ার আলামিন, দূর্গাপুরের জাহাঙ্গীর হোসেন জেমস, বাঘা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তুর্য, যুব নেতা তানভীর ফয়সাল, শাহবাজ আলী, জাহাঙ্গীর আলম, আড়ানী পৌর যুবদল নেতা জয়নাল আবেদীন ও বেলাল উদ্দিন, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট