1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
দুর্ঘটনায় রামগঞ্জে এক যুবকের মৃত্যু। রাজু হোসেন (২৫) গাছ কাটার সময় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বলছে এটি নিছক দুর্ঘটনা।

লক্ষ্মীপুর প্রতিনিধি: হাবিবুর রহমান

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে রাজু হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বদিউজ্জামান মোল্লা সড়কের দুলাল মিয়ার বাড়িতে ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুলাল মিয়ার শ্রমিকরা গাছ কাটার সময় রাজুর বন্ধু শ্রমিক রফিক মিয়াকে সাহায্য করতে গেলে গাছ এসে রাজুর ওপর পড়ে। এতে রাজু গাছের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজু লক্ষ্মীধর পাড়া গ্রামের নোয়াবাড়ির আলী আহমদের ছেলে এবং এক সন্তানের জনক।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারি বলেন, এটি একটি নিছক দুর্ঘটনা এবং এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট