1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চিরিরবন্দরে বাস–চার্জার ভ্যান সংঘর্ষে দুই ইপিজেড কর্মীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
চিরিরবন্দরে বাস–চার্জার ভ্যান সংঘর্ষে দুই ইপিজেড কর্মীর মর্মান্তিক মৃত্যু

পি. কে রায়
বিশেষ প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড ইপিজেড এলাকায় যাত্রীবাহী বাস ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন ইপিজেড কর্মী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ৭–৮ জন।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড ইপিজেড এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রংপুর থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন ইপিজেড কর্মী প্রাণ হারান। আহত ১৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিসামদ কাদীকল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) এবং একই জেলার সদর উপজেলার দীঘলডাঙ্গি এলাকার সুভাষ চন্দ্র রায়ের কন্যা আদুরী রানী রায় (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট