1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রংপুরে ৫ দফা দাবিতে ইসলামিক আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
রংপুরে ৫ দফা দাবিতে ইসলামিক আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামিক আট দলের আয়োজনে রংপুরে ৫ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট, আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, অত্যাচার ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং বিশেষ কিছু দলের কার্যক্রম নিষিদ্ধকরণের দাবি জানানো হয়।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় রংপুর নগরীর ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই ইসলামিক বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশ শুরু হলে মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কেও কর্মী-সমর্থকদের ভিড় সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখ্য পাত্র রাশেদ প্রধানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “ক্ষমতা প্রেমিকরা বারবার ক্ষমতায় গেছে, কিন্তু জনগণকে কিছু দিতে পারেনি। নতুন শাড়িতে পুরনো বউ দিয়ে আর ধোঁকা দেওয়া যাবে না। ধোঁকার দিন শেষ—বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”

সমাপনী বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “অতীতের সকল নির্বাচন চোর-ডাকাত দ্বারা পরিচালিত হয়েছে। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র বদলাতে হবে।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং আগত সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট