1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে
শ্রীপুরের শালবনে পুলিশ উদ্ধারকৃত অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
গাজীপুরের শ্রীপুরে শালবন থেকে উদ্ধার হওয়া এক বৃদ্ধের মরদেহ তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন সাগর:

গাজীপুরের শ্রীপুরে গহীন শালবনের ভেতর থেকে হরিধন (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আয়না শাহ্ মাজার সংলগ্ন শালবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শালবনের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে নিহতের প্রকৃত নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ বলেন, ‘মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম হরিধন বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশে কয়েকটি বোতল পড়ে থাকতে দেখা গেছে। পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ওসি মো. আব্দুল বারিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট