1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

চকরাজাপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
চকরাজাপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল সিকদার, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মান্না সরকার, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শমসের আলী, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল খাঁ, ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহ–সভাপতি মেহের আলী, সাধারণ সম্পাদক হাবিবুর বাশার, সহ-সভাপতি বাতেন মোল্লা, বেলায়েত মেম্বার, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান শিশির, যুবনেতা আব্দুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওয়াসিম, সাধারণ সম্পাদক রুহুল খান।

এ ছাড়া পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বাঘা উপজেলা ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কামাল খামারুসহ ইউনিয়নের বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক প্রতীক। মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি আজীবন দৃঢ় ছিলেন। তাঁরা আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির কল্যাণে আবারও নেতৃত্ব দেবেন।

মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট