1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ; তথ্য দিতে অস্বীকৃতি অধ্যক্ষের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ; তথ্য দিতে অস্বীকৃতি অধ্যক্ষের

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার

পঞ্চগড় সদর উপজেলার পূর্ব বাগান রাজমহল আলিম মাদ্রাসায় অধ্যক্ষ মোজাম্মেল হক ও উপাধ্যক্ষ এরশাদ আলীর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নিয়োগসংক্রান্ত তথ্য জানতে স্থানীয় এক সংবাদকর্মী তথ্য অধিকার আইনে আবেদন করেন। তবে অধ্যক্ষ মোজাম্মেল হক আবেদনকারীকে জানিয়ে দেন—তথ্যগুলো ব্যক্তিগত গোপনীয়তার আওতায় পড়ায় তিনি তা দিতে পারবেন না।

এদিকে স্থানীয় সচেতন মহল দাবি করেছে, অধ্যক্ষ মোজাম্মেল হকের নিয়োগটি নিকট আত্মীয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তারা জানান, শিক্ষা মন্ত্রণায়ের ১১ নভেম্বর ও ৩০ ডিসেম্বর ২০১৫ সালের নির্দেশনায় স্পষ্ট বলা রয়েছে—গভর্নিং বডির সভাপতি, সদস্য সচিব বা অন্য কোনো সদস্যের নিকট আত্মীয় প্রার্থী হলে তিনি নিয়োগ কমিটিতে থাকতে পারবেন না।

সংবাদকর্মীর আবেদনে নিয়োগ কমিটি, পত্রিকায় বিজ্ঞপ্তি, ডিআইএর প্রতিনিধির চিঠি এবং নিয়োগ–পরীক্ষার মার্কশিটসহ বিভিন্ন তথ্য চাওয়া হয়েছিল। অথচ অধ্যক্ষ তথ্য অধিকার আইন ২০০৯-এর ৭ ধারার গোপনীয়তার বিধান উল্লেখ করে তা দিতে অপারগতার কথা জানান।

সংবাদকর্মী বজলুর রহমান বলেন, “অধ্যক্ষের নিয়োগ তার কাছের আত্মীয়দের দ্বারা প্রভাবিত হয়েছে। সেই কারণেই তথ্য দেওয়া হচ্ছে না।”

এ বিষয়ে জানতে অধ্যক্ষ মোজাম্মেল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট