1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

মধুপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
মধুপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত

আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি উপস্থিত সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করার আহ্বান জানিয়ে বলেন,
“আমাদের একটাই কামনা—দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরার তৌফিক পান।”

দোয়া মাহফিলটি পরিচালনা করেন প্রধান অতিথি নিজেই।

উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—

  • উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু

  • সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার

  • পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না

  • উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ

এ দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট