1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বেগম রোকেয়া দিবসে রাজশাহীর ৮ নারী পেলেন ‘অদম্য’ স্বীকৃতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
রাজশাহীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৮ অদম্য নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার মুহূর্ত।
বেগম রোকেয়া দিবসে রাজশাহীর ৮ নারীকে ‘অদম্য নারী’ স্বীকৃতি দিয়ে সম্মাননা জানায় জেলা প্রশাসন।

আবুলহাশেম
রাজশাহী ব্যুরোঃ

“‘আমিই রোকেয়া’—এই বাক্যের অন্তর্নিহিত তাৎপর্য অনেক ব্যাপক,” মন্তব্য করে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেন, “১০০ বছর আগে বেগম রোকেয়া যে সংগ্রামের সূচনা করেছিলেন, সেই পথ ধরে আজ আমরা নতুন এক অবস্থানে এসে দাঁড়িয়েছি।”

বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা এবং অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার।

“নারীরা কোনো অংশে পিছিয়ে নেই” — বিভাগীয় কমিশনার

তিনি বলেন, আজকের নারীরা শিক্ষায়, কর্মজীবনে, আন্দোলন–সংগ্রামে সব ক্ষেত্রেই অসামান্য সাফল্যের পরিচয় দিচ্ছেন। মুক্তিযুদ্ধে ডা. সিতারা বেগম, তারামন বিবিসহ অসংখ্য নারীর অবদান স্মরণ করে তিনি বলেন, “২৪-এর গণ–অভ্যুত্থানেও নারীরা আন্দোলনকে বেগবান করেছেন। সফলতা ও সংগ্রামে নারীদের অংশগ্রহণ সমাজে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।”

অদম্য নারীদের সংগ্রামের গল্প শুনে তিনি আরও বলেন, “এগুলো যেন উপন্যাসের চরিত্র—বাস্তবে তারা কঠিন পথ পাড়ি দিয়ে বর্তমান সফলতায় পৌঁছেছেন। এই গল্পগুলো আরও নারীদের অনুপ্রাণিত করবে।”

তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, তথ্য অধিদফতর, বেতার, টেলিভিশন ও গণমাধ্যমকর্মীদের অদম্য নারীদের জীবনী নিয়ে ভিজ্যুয়াল ডকুমেন্টারি তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান

  • পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান

  • সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম

স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন

৮ অদম্য নারী পেলেন সম্মাননা

৫টি ক্যাটাগরিতে রাজশাহী সিটি কর্পোরেশন পর্যায়ে ৩ জন এবং জেলা পর্যায়ে ৫ জনসহ মোট ৮ নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

সিটি কর্পোরেশন পর্যায়ে পুরস্কৃতরা—

  • অর্থনৈতিকভাবে সফল নারী: মোসা. হাছিনা ইয়াসমিন (হড়গ্রাম বাজার)

  • সফল জননী: মোসা. নুরজাহান বেগম (শালবাগান পাওয়ার হাউস মোড়)

  • নির্যাতনের দুঃস্বপ্ন থেকে জয়ে উদাহরণ নারী: মোসা. শারমিন বেগম (দাসপুকুর)

জেলা পর্যায়ের পুরস্কৃতরা—

  • অর্থনৈতিকভাবে সফল নারী: মোসা. হাছিনা ইয়াসমিন (হড়গ্রাম বাজার)

  • শিক্ষা ও চাকরিতে সফল নারী: সুমনা সরকার (পুঠিয়া, পচামাড়িয়া)

  • সফল জননী: মোসা. রাশেদা বেগম (মোহনপুর, মহব্বতপুর)

  • নির্যাতনের দুঃস্বপ্ন জয়ী নারী: মোসা. রাজিয়া খাতুন (চারঘাট, মেরামতপুর)

  • সমাজ উন্নয়নে অবদান: মোসা. আরিফা জেসমিন (বাঘা, মুর্শিদপুর)

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট