1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” স্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শেরপুর থানা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষ হওয়ার পর জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এবং স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্ আরিফা সিদ্দিকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।

আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নারী নির্যাতন প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, বেগম রোকেয়ার আদর্শ ও নারীর ক্ষমতায়নে তাঁর অবদানের বিষয়েও আলোকপাত করা হয়।

আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের মাঝে ৫টি ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা–কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট