1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুরে ‘আমরা ৯৩’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত—নির্বাচিত নতুন কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
শেরপুরে ‘আমরা ৯৩’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত—নির্বাচিত নতুন কমিটি ঘোষণা

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে সামাজিক সংগঠন ‘আমরা ৯৩’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় জেলা শহরের বটতলা এলাকার যিদনী মডেল স্কুলের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শহিদ আলম এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এ সময় সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে নতুন বছরের কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিতরা হলেন—

  • সভাপতি: এডভোকেট নুর আলম হীরা

  • কার্যকরী সভাপতি: নাফিউল আলম

  • সাধারণ সম্পাদক: কামরুল ইসলাম (পুনরায় নির্বাচিত)

  • কার্যকরী সাধারণ সম্পাদক: এডভোকেট শিবলু

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন সংগঠনের প্রচার সম্পাদক দোলন দে ও ইনার।

কেক কাটা ও আলোচনা শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, দেশের স্বনামধন্য কলেজ–বিশ্ববিদ্যালয়, হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী এবং ব্যবসায়ী সদস্যরা অংশগ্রহণ করেন।

দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের মিলনমেলায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়; বন্ধুরা একে–অপরকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট