1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

“খুন করে লাশ গুমের হুমকি”—ভোগদখলীয় জমি দখল নিয়ে নান্দাইলে কাইয়ুম পরিবারের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
“খুন করে লাশ গুমের হুমকি”—ভোগদখলীয় জমি দখল নিয়ে নান্দাইলে কাইয়ুম পরিবারের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গিরচর মোড় এলাকার ১৫ বছর ধরে ভোগদখলকৃত জমি গোপনে বিক্রি, দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও সুশীল সমাজের অংশগ্রহণে সিংদই টঙ্গিরচর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল কাইয়ুমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার শ্যালক হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন কাইয়ুমের পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী।

লিখিত বক্তব্যে মো. আব্দুল কাইয়ুম জানান, প্রায় ১৫ বছর আগে তিনি প্রতিবেশী মরহুম কফিল উদ্দিন ভূঁইয়ার কাছ থেকে সিংদই মৌজার বিআরএস খতিয়ান নং ৬৭৩, দাগ নং ৫৮০৬, শ্রেণী ‘কান্দা’—মোট ১৮ শতাংশ জমি ক্রয় করে দখলে নেন। এরপর থেকেই সেখানে ঘরবাড়ি, দোকান, গাছপালা ও পুকুর খননসহ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে দলিল সম্পন্ন হওয়ার আগেই কফিল উদ্দিন মারা গেলে তার ওয়ারিশরা নানা অজুহাতে দলিল প্রদান না করে টালবাহানা শুরু করেন। নামজারির কথা বলে ৫০ হাজার টাকা নিলেও দলিল সম্পন্ন করা হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে কফিল উদ্দিনের ছেলে মো. তামিম দারী গোপনে তার ভোগদখলকৃত জমির ৮ শতাংশ অন্যত্র বিক্রি করে দেন। এর মধ্যে ২ শতাংশ ৫৫ হাজার টাকায় বিক্রি হয় সরকারি চাকরিজীবী মো. আজহারুল ইসলামের কাছে এবং আরও ২ শতাংশ একই মূল্যে বিক্রি হয় সরকারি চাকরিজীবী মো. নাছিমুল আলমের কাছে। অবশিষ্ট ৪ শতাংশ জমি বিক্রি করা হয় স্থানীয় সোহাগ ও সোহেলের কাছে।

কাইয়ুম অভিযোগ করেন, নতুন দলিলগ্রহীতারা নিয়মিত তাকে জীবননাশের হুমকি দিচ্ছে। তাদের উদ্দেশ্য উদ্ধৃত করে তিনি বলেন, “তারা আমার ঘরবাড়ি ও দোকানপাট গুড়িয়ে দেবে, আমাকে খুন করে লাশ গুম করে ফেলবে—এমন হুমকি দিচ্ছে নিয়মিত।”

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় তিনি ৯ ডিসেম্বর নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমির নামজারি স্থগিতের আবেদন করেছেন। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় পরিবারসহ তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে কাইয়ুম পরিবার স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, দীর্ঘদিনের ভোগদখলীয় জমিটি ন্যায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার নামে রেজিস্ট্রি প্রদান করা এবং পরিবারের জানমাল রক্ষায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট