1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নান্দাইল প্রেসক্লাবে এনসিপি প্রার্থী আশিকিন আলম রাজনের শুভেচ্ছা ও উন্নয়নের অঙ্গীকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
নান্দাইল প্রেসক্লাবে এনসিপি প্রার্থী আশিকিন আলম রাজনের শুভেচ্ছা ও উন্নয়নের অঙ্গীকার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আশিকিন আলম রাজন নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আশিকিন আলম রাজন বলেন, “নান্দাইলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে আমি নিরলসভাবে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। গণমাধ্যম সমাজের দর্পণ। সৎ ও উন্নয়নমুখী রাজনীতি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এটিএম মাহবুবুল আলম, ময়মনসিংহ জেলা এনসিপি সদস্য তারিক হোসেন, জেলা সদস্য মিজানুর রহমান, খন্দকার সুফী আব্দুল্লাহ, এনসিপি জাতীয় যুবশক্তি ময়মনসিংহ জেলা যুগ্ম সদস্য সচিব লিংকন সিকদার, তাজুল ইসলাম, শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক রফিকুল ইসলাম মোড়ল এবং দপ্তর সম্পাদক রমজান আলী।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রার্থী আশিকিন আলম রাজন সাংবাদিকদের সাথে সৌজন্য আলাপ করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে নান্দাইলের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট