1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

নালিতাবাড়ী থানা ও চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
“নালিতাবাড়ী থানায় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম থানা ও চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করছেন।”
শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম নালিতাবাড়ী থানা, সার্কেল অফিস ও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:

শেরপুর জেলার নালিতাবাড়ী থানা, নালিতাবাড়ী সার্কেল অফিস এবং নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।

বুধবার (১০ ডিসেম্বর) নালিতাবাড়ী থানায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত হলে থানার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল “গার্ড অব অনার” প্রদান করে।

পরে পুলিশ সুপার মহোদয় থানার উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনের সময় থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করা হয়। পরিদর্শন বহিতে পুলিশ সুপার মহোদয় স্বাক্ষর করেন।

এরপর তিনি নালিতাবাড়ী সার্কেল অফিস ও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন করেন এবং নতুন নির্মাণাধীন বিল্ডিং-এর কাজের অগ্রগতি যাচাই করেন। উভয় ইউনিটের উপস্থিত অফিসার ও ফোর্সের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে পুলিশ সুপার মহোদয় সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

পরিদর্শনে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট