1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমেছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমেছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস

মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তেঁতুলিয়া উপজেলাসহ পুরো জেলায় বইছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এ তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রিতে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের শ্রমিকদের ভোগান্তি চরমে উঠেছে। বিশেষ করে বালু শ্রমিক ও ইজিবাইক চালকদের কাজে দেরি হচ্ছে। করতোয়া নদীর আহাম্মদনগর এলাকার বালু শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, “সময়সমতো নদীতে নামতে পারছি না। কনকনে ঠাণ্ডার কারণে ঘর থেকে বের হতেও দেরি হচ্ছে। পৌষ মাস আসার আগেই এমন শীত।”

পৌর এলাকার ইজিবাইক চালক সামসুল ইসলাম জানান, “আজ কুয়াশা নেই, কিন্তু ঠাণ্ডায় শরীর কাঁপছে।”

সকাল থেকে সূর্যের দেখা মিললেও রোদে নেই তীব্রতা। ফলে শীত কমছে না। শ্রমজীবীদের অনেকেই রোদ থাকলেও কাজে স্বাভাবিকভাবে ফিরতে পারছেন না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং এটি আরও ২–৩ দিন স্থায়ী হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে নামলেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয় বলে জানান তিনি।

রাতের তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় শীতের প্রকোপ বাড়ছে। ভোরে সূর্যের দেখা মিললেও শীত পুরোপুরি কাটছে না। প্রতিদিন বিকেলের পর হিমেল বাতাস আর হালকা কুয়াশার কারণে কনকনে ঠাণ্ডা আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট