1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

লক্ষ্মীপুরসহ সারাদেশে ‘আ.লীগ সন্ত্রাসী’দের বিরুদ্ধে গ্রেপ্তার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরসহ সারাদেশে ‘আ.লীগ সন্ত্রাসী’দের বিরুদ্ধে গ্রেপ্তার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরসহ সারাদেশে যারা আওয়ামী লীগের সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

গত ১৭ ডিসেম্বর, বুধবার বিকেলে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানের পর পুলিশকে তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা আছে কিনা, তা দেখার দরকার নেই। তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে। তা না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা এ হুঁশিয়ারি দেন, পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক ও শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট