1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

নোয়াখালীতে চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ার জাগলার চরে চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন নিহত, আহত হয়েছেন আরও কয়েকজন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম | স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে চর দখল নিয়ে সংঘর্ষের সময় গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮–১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে; তিনি আলাউদ্দিন (৪০), সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের মহিউদ্দিনের ছেলে। অপর চারজনের নাম ঠিকানা পুলিশ এখনও জানাতে পারেনি।

ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখনও সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এর সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী চরের কিছু জমি বিক্রি করে। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনীও চরের জমি দখল নেওয়ার চেষ্টা চালায়। উভয় গ্রুপ একাধিকবার সংঘর্ষে জড়ায়।

ঘটনার দিন দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে আলাউদ্দিনসহ ৪ জন গুরুতর আহত হন। তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে আলাউদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। অপর চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানিয়েছেন, দুর্গম চরাঞ্চলে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে পৌঁছায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উল্লেখ্য, ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট