1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

নীলফামারী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা চতুর্থ দিন বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
নীলফামারী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা চতুর্থ দিন বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল

(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী-১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো টানা চার দিন ধরে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। উপজেলা পর্যায় থেকে শুরু হওয়া এসব কর্মসূচি এখন ইউনিয়ন পর্যায়েও ছড়িয়ে পড়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। মাগরিবের নামাজের পর মশাল মিছিল শুরু হলে পথসভা চলাকালে প্রধান সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পথসভায় বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি (ডিআর) জাহাঙ্গীর আলম, যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল এবং সিনিয়র যুগ্ম সচিব আশিকুর রহমান আকিক।

বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী-১ আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের মতামত, সাধারণ ভোটারদের প্রত্যাশা, সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও দলীয় সাংগঠনিক শক্তিকে উপেক্ষা করা হয়েছে। অথচ এই আসনে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নাম দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।

তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘদিন ধরে ডোমার–ডিমলা এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো সংস্কার, গ্রামীণ সড়ক উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে তার নিয়মিত সম্পৃক্ততা রয়েছে। বন্যা, শীত কিংবা যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি সব শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

বক্তারা আরও দাবি করেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তার পক্ষে ব্যাপক জনসমর্থন সৃষ্টি হবে এবং বিজয় নিশ্চিত হবে।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচির পাশাপাশি গণপদত্যাগের মতো সিদ্ধান্তও আসতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে প্রার্থী ঘোষণা করেন। এর পর থেকেই স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট