1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ঠাকুর গাঁও ৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও পীর গঞ্জ সারা দেশের ন্যায়  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান জাহিদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

২৯ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে তিন’টায় পীর গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তাঁর সঙ্গে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া,পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, জিয়া সাইবার ফোর্স পীর গঞ্জ উপজেলা শাখায় আহবায়ক, মোঃ মাহফুজুর রহমান জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় সদস্য সচিব, মোঃ শরীফ জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় যুগ্ন আহ্বায়ক মোঃ নুরজামান ও প্রমুখ।

সৌহার্দপূর্ণ পরিবেশে স্ব-স্ব দলের প্রার্থীরা আচরণ বিধি মেনে মনোনয়ন জমা দেন।

উল্লেখ্য বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী জাহিদুর রহমান জাহিদ উদ্যোগে মনোনয়ন দাখিলের পূর্বে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট