1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নিয়োগ তথ্য গোপনের অভিযোগে পঞ্চগড়ের এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে প্রশ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
নিয়োগ তথ্য গোপনের অভিযোগে পঞ্চগড়ের এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে প্রশ্ন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার

পঞ্চগড় সদর উপজেলার বঙ্গবন্ধু আলিম মাদ্রাসা (পূর্ব বাগান রাজমহল)-এর অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে। তথ্য অধিকার আইনের আওতায় নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে স্থানীয় এক সংবাদকর্মী আবেদন করলেও অধ্যক্ষ লিখিতভাবে জানিয়ে দেন—এ ধরনের তথ্য প্রদান করা যাবে না।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোনো নিয়োগ প্রার্থীর নিকট আত্মীয় নিয়োগ কমিটিতে থাকতে পারেন না। অথচ অধ্যক্ষ মোজাম্মেল হকের আপন ভাই গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার হাতেই অধ্যক্ষের নিয়োগ সম্পন্ন হয়েছে। অভিযোগ রয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি মিলিয়ে লাখ লাখ টাকা ঘুষ আদায় করা হয়েছে।

আরও অভিযোগ করা হয়, ফ্যাসিস্ট সরকারের সময় মৎস্যজীবী লীগের পদ বাগিয়ে নিয়ে এসব অনিয়মকে নিয়মে পরিণত করা হয়। সরকার পতনের পর অধ্যক্ষ ছয় মাস নিখোঁজ থাকলেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করেছেন বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি প্রায় ১০ বছর আগে নিয়োগ পাওয়া এক শিক্ষক এখনও বিলভুক্ত না হয়েও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

অভিযোগকারী সংবাদকর্মী সাইদুরজ্জামান রেজা বলেন, “অধ্যক্ষের নিয়োগ তার ভাইয়ের মাধ্যমেই হয়েছে বলেই তিনি নিয়োগ সংক্রান্ত তথ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়েছে।”

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট