1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

রামগতি ক্যান্সার আক্রান্ত সোহেল: বাঁচতে চান মানুষের সহযোগিতায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
রামগতির ক্যান্সার আক্রান্ত সোহেল: মানুষের সহযোগিতায় বাঁচার আকুতি

লক্ষ্মীপুর প্রতিনিধি: হাবিবুর রহমান

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়া গাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সোহেল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। তীব্র পেটব্যথা ও শারীরিক দুর্বলতায় তিনি দিন দিন কঙ্কালের মতো হয়ে যাচ্ছেন।

একসময় জীবিকার তাগিদে বান্দের হাট, হাজীগঞ্জ, চৌধুরী বাজার ও মৌলভীবাজার গুচ্ছগ্রামে সবজি বিক্রি করে সংসার চালাতেন সোহেল। কিন্তু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর পরিবারের সমস্ত সহায়-সম্বল শেষ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে নেওয়ার মতো অর্থ তাদের কাছে নেই।

সোহেলের সংসারে রয়েছে মাত্র ছয় মাসের শিশু সন্তান। অসুস্থতার কারণে তিনি সন্তানকে কোলে নেওয়া তো দূরের কথা, কাছে টানতেও পারছেন না। নিজের সন্তানের আদর-যত্ন করার স্বপ্ন নিয়েই দিন কাটছে তার।

চিকিৎসার খরচ জোগাতে ব্যর্থ হয়ে, এখন মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার জন্য আকুতি জানাচ্ছেন এই অসহায় তরকারি ব্যবসায়ী। তার বাঁচার একমাত্র আশাই এখন মানবিক মানুষের সহানুভূতি ও সাহায্য।

যোগাযোগ:
01888504063 / 01854-293388 (বিকাশ পার্সোনাল)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট