1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে: হুইপ আশরাফ উদ্দিন নিজান

বিপিএলে রাজশাহীতে যোগ দিচ্ছেন আরব আমিরাতের বিধ্বংসী ওপেনার মোহাম্মদ ওয়াসিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের স্কোয়াডে নতুন বিদেশি ওপেনার যুক্ত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান জাতীয় দলের দায়িত্বে দেশে ফিরে যাওয়ায় তার বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচে হারের মুখ দেখেছে রাজশাহী। সিলেট পর্বে আরও দুটি ম্যাচ খেলবে দলটি। এই পর্ব শেষ হওয়ার পর শাহিবজাদা ফারহান পাকিস্তানের হয়ে খেলতে দেশে ফিরবেন। ফলে আগেভাগেই নতুন ওপেনার যুক্ত করার সিদ্ধান্ত নেয় রাজশাহী।

মোহাম্মদ ওয়াসিম বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবেই পরিচিত। ৩১ বছর বয়সী এই ওপেনার এখন পর্যন্ত ১৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার সংগ্রহে রয়েছে ৪ হাজার ১৪০ রান, গড়পড়তা স্ট্রাইকরেট প্রায় ১৪৯। ক্যারিয়ারে তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২৯টি হাফ সেঞ্চুরি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএলটি২০ লিগে অংশ নিচ্ছেন ওয়াসিম। সাকিব আল হাসানের সঙ্গে এমআই এমিরেটসের হয়ে খেলছেন তিনি। এই আসরে ১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৯৩ রান, স্ট্রাইকরেট প্রায় ১৩২। এমআই এমিরেটস ইতোমধ্যেই প্রথম কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে। আগামী ৪ জানুয়ারি আইএলটি২০-এর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দল শিরোপার লড়াইয়ে টিকে থাকলে প্রতিযোগিতা শেষ করেই বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দেবেন মোহাম্মদ ওয়াসিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট