1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুরের তিন সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
শেরপুরের তিন সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে শেরপুর-১ আসনে ৭ জন, শেরপুর-২ আসনে ৫ জন এবং শেরপুর-৩ আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

শেরপুর-১ (শেরপুর সদর) সংসদীয় আসন-১৪৩ থেকে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. সানশিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুজ্জামান রাশেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলাম।

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন— বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলাল এবং প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান। তবে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইলিয়াস খান বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও তার দাখিলকৃত কাগজপত্রের সঙ্গে দলীয় মনোনয়নপত্র সংযুক্ত ছিল না।

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসন-১৪৫ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন— বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম বাদশা এবং এনসিপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিলের শেষ দিনে জমা পড়েছে ১৬টি মনোনয়নপত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট