1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নালিতাবাড়ীতে ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নালিতাবাড়ী উপজেলার বেকিকুড়ায় অবস্থিত মাদ্রাসা কার্যালয়ে শিশু শ্রেণি থেকে চতুর্থ জামাত পর্যন্ত ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সকল শ্রেণির ফলাফলের কপি মাদ্রাসার প্রতিষ্ঠাতার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের বিবরণ: মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ কাজী আব্দুর রহমান জাওহারী। এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং অভিভাবকদের পক্ষ থেকে আশ্রাফুল আলম ও শহিদুল ইসলাম।

মাদ্রাসাটির সহকারী পরিচালক মাওলানা ফখরুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

সাফল্যের চিত্র: অনুষ্ঠানে জানানো হয়, মাদ্রাসাটি কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তৃতীয় জামাত থেকে মোট ২৪ জন শিক্ষার্থী এ-প্লাস (A+) এবং ৩ জন গোল্ডেন এ-প্লাসসহ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।

আগামী দিনের কর্মসূচি: প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জানুয়ারি মাদ্রাসার নুরানী বিভাগের নতুন বছরের সবক উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট