1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রাজশাহীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্বামীর হাত ফস্কে স্ত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
রাজশাহীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্বামীর হাত ফস্কে স্ত্রীর মৃত্যু

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে স্বামীর হাত ধরে চলন্ত ট্রেনে ওঠার সময় নিচে পড়ে গিয়ে রুপা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুপা খাতুন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের মো. অনিকের স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুপার স্বামী অনিক ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বিকেলে স্ত্রীকে নিয়ে স্টেশনে আসেন তিনি। তারা স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে দেয়। চলন্ত অবস্থায় অনিক প্রথমে ট্রেনে উঠে পড়েন এবং পরে ট্রেনের দরজা থেকে হাত বাড়িয়ে রুপাকে তোলার চেষ্টা করেন। এ সময় হাত ফস্কে রুপা চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। স্ত্রীকে পড়ে যেতে দেখে অনিকও চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামেন।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত রুপাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং মাথা ও অন্য পায়ে গুরুতর আঘাত পান তিনি। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট