1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

“বাকেরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের নিয়ে প্রস্তুতি সভা”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
"বাকেরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের নিয়ে প্রস্তুতি সভা"

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রচারণা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ। তিনি মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে গ্রাম পুলিশদের করণীয় এবং নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সফলতায় মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অনস্বীকার্য। গ্রাম পুলিশরা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট