1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কে এম সোহেল রানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কে এম সোহেল রানা

বাকেরগঞ্জ প্রতিনিধি :

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার কে.এম সোহেল রানা। ডিসেম্বর ২০২৫ মাসের কর্মদক্ষতা মূল্যায়ন করে তাকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি বরিশাল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম শ্রেষ্ঠ ওসি হিসেবে কে.এম সোহেল রানার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে বাকেরগঞ্জ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার এবং দ্রুত অপরাধ উদ্ঘাটনে মুন্সিয়ানা দেখিয়েছেন কে.এম সোহেল রানা। বিশেষ করে সাধারণ মানুষের সাথে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করায় তিনি জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ঠত্বের এই গৌরব অর্জন করেন।

সম্মাননা গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় ওসি কে.এম সোহেল রানা বলেন, “এই স্বীকৃতি আমাকে জনগণের সেবায় আরও বেশি দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। এই অর্জনের প্রকৃত কৃতিত্ব বাকেরগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্য এবং এলাকাবাসীর, যাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে পারছি।”

উল্লেখ্য, বরিশাল জেলা পুলিশের নিয়মিত মাসিক মূল্যায়নের ভিত্তিতে পেশাদারিত্ব ও কর্মদক্ষতা পর্যালোচনা করে প্রতি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট