1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হ/ত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির

নোয়াখালীতে ডাকাতির সময় গ’ণ’ধ’র্ষ’ণ: দীর্ঘ ১ বছর পর ডাকাত রুবেল গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
নোয়াখালীতে ডাকাতির সময় গ’ণ’ধ’র্ষ’ণ: দীর্ঘ ১ বছর পর ডাকাত রুবেল গ্রেপ্তার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | ১৩ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির সময় সংঘটিত রোমহর্ষক গণধর্ষণের ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য ইউসুফ ওরফে রুবেলকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘ অনুসন্ধানের পর গত সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরলক্ষ্মী গ্রামের আব্দুল হালিমের ছেলে।

যৌথ অভিযানে ধরা পড়ল আসামি

র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-৭ পতেঙ্গা (চট্টগ্রাম) যৌথ অভিযান পরিচালনা করে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার প্রেক্ষাপট

র‍্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কালাধরা ইউনিয়নে একটি বাড়িতে ডাকাতি করতে ঢুকে ডাকাত দল। এসময় তারা পরিবারের এক সদস্যকে গণধর্ষণ করে। এই ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।

এর আগে এই মামলার আরও তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দীর্ঘ এক বছর পর মূল হোতাদের একজন রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট