1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে চলতি মৌসুমে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে পেঁয়াজের সমারোহ থাকলেও কৃষকদের মুখে হাসি নেই। উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে আশানুরূপ দাম না থাকায় চরম হতাশায় দিন কাটছে স্থানীয় চাষিদের।

উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি চাষিদের সাথে কথা বলে জানা যায়, এ বছর বীজ, সার ও কিটনাশকের দাম গত বছরের তুলনায় অনেক বেশি। কালিদাসখালী চরের চাষি মহিদুল ইসলাম জানান, বর্তমানে বাজারে পেঁয়াজের যে দাম, তাতে উৎপাদন খরচ তোলাও মুশকিল হয়ে পড়েছে।

খায়েরহাট এলাকার চাষি দুলাল আলী জানান এক মর্মান্তিক হিসাব। তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে চার বিঘা জমি ১ লাখ ২০ হাজার টাকায় লিজ নিয়েছেন। আবাদ করতে আরও খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। বর্তমান বাজার মূল্যে তার মূলধন ফেরাই এখন অনিশ্চিত।

ভারত থেকে আমদানিতে ক্ষোভ পেঁয়াজ চাষি আসাদুল ইসলাম জানান, তিনি এ বছর দেড়শ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। ফলন ভালো হলেও বাজারে দাম নেই। তার মতে, “মোকামে চাহিদা থাকলেও ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে দেশি পেঁয়াজের দাম কমে গেছে। সরকার যদি এই মুহূর্তে আমদানি বন্ধ না করে, তবে সাধারণ চাষিরা পথে বসে যাবে।” একই সুর শোনা গেল পেঁয়াজ ক্রেতা রইস উদ্দিনের কণ্ঠেও। তিনি বলেন, ভরা মৌসুমে বিদেশ থেকে পেঁয়াজ আসায় চাষিরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কৃষি অফিসের তথ্য উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, বাঘার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ চাষ হয়েছে পদ্মার চরাঞ্চলে।

  • মোট আবাদ: ১ হাজার ৯২৬ হেক্টর জমি।

  • লক্ষ্যমাত্রা: ৩৮ হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন।

তিনি আরও জানান, মৌসুমের শুরুর দিকে যারা আগাম জাতের পেঁয়াজ তুলেছেন তারা ভালো দাম পেলেও, বর্তমানে পেঁয়াজ উত্তোলনের হিড়িক পড়ায় বাজার কিছুটা নিম্নমুখী।

হতাশ নারী শ্রমিকরাও পেঁয়াজ উত্তোলনের কাজে নিয়োজিত নারী শ্রমিক জয়গন বেগম জানান, গত বছর এই সময়ে চাষিরা লাভবান হলেও এবার উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় চরের মানুষের অভাব দূর হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট