1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে মনোনয়নপত্রে বিভিন্ন অসঙ্গতির কারণে প্রাথমিক যাচাই-বাছাইয়ে নুরুল হুদা চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

আপিলের শুনানি শেষে শনিবার নির্বাচন কমিশন নুরুল হুদা চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। শুনানিতে তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাছিম উদ্দিন ওয়াসিম।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৪ আসনে এবারের নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
বিএনপি থেকে সাবেক দুইবারের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান,
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কমলনগর উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ,
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব,
জামায়াতে ইসলামী থেকে এ আর হাফিজ উল্লাহ,
বাসদ থেকে অ্যাডভোকেট মিলন মণ্ডল,
গণঅধিকার পরিষদ থেকে রিদওয়ান উল্যা খান,
স্বতন্ত্র প্রার্থী হিসেবে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী
এবং রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট