1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুরের দুই আসনে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা শক্ত অবস্থানে, ভোটের মাঠে বাড়ছে উত্তাপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে
শেরপুরের দুই আসনে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা শক্ত অবস্থানে, ভোটের মাঠে বাড়ছে উত্তাপ

শেরপুর প্রতিনিধি | মাহফুজুর রহমান সাইমন

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন না পাওয়া দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমে শক্ত অবস্থান তৈরি করেছেন। দলীয় মনোনয়ন না পেলেও তৃণমূল পর্যায়ে তাদের ব্যাপক জনসমর্থন রয়েছে বলে স্থানীয় রাজনীতিক ও সংশ্লিষ্টরা মনে করছেন।

শেরপুর সদর–১ আসনে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় মনোনয়ন না পাওয়ার পর তিনি মটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। এ ঘটনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হলেও মাঠপর্যায়ে তার জনপ্রিয়তা এখনো স্পষ্ট বলে দাবি করছেন সমর্থকরা।

শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“আমি জনগণের ভালোবাসা ও সমর্থনেই নির্বাচনে দাঁড়িয়েছি। জনগণ আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ তাদের ভোটেই আমি বিজয়ী হবো।”

অন্যদিকে, শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। তিনিও মটরসাইকেল প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন এবং সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

আমিনুল ইসলাম বাদশা বলেন,
“জনগণের প্রত্যাশা ও চাওয়ার কারণেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ জনগণ আমার পাশে রয়েছে এবং আমি বিজয়ী হবো।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হলেও এই দুই প্রার্থীর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ফলে শেরপুরের এই দুটি আসনে ভোটের লড়াই নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট