1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভা: মিছিলে সয়লাব জেলা শহর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভা: মিছিলে সয়লাব জেলা শহর

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | পঞ্চগড় প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬

পঞ্চগড়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় উত্তাল হয়ে উঠেছে হিমালয় কন্যা পঞ্চগড়। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে জেলা শহরের ঐতিহাসিক চিনিকল মাঠে ১০ দলীয় জোটের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিল নিয়ে জনসভায় যোগ দেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে জোটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের উন্নয়নে ১০ দলীয় জোটের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম

এছাড়াও জনসভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (NCP) মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী মোঃ সারজিস আলম। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা এবং পঞ্চগড়ের উন্নয়নে জোটের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় পঞ্চগড়-২ আসনের ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ সফিউল আলম (সফিউল্লাহ সুফি) উপস্থিত থেকে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয় পঞ্চগড়। জনসভাকে কেন্দ্র করে চিনিকল মাঠ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ১০ দলীয় জোটের শীর্ষ নেতাদের দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট