1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

‘কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী—বিএনপি বাংলাদেশপন্থী’: ব্যারিস্টার খোকন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
‘কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী—বিএনপি বাংলাদেশপন্থী’: ব্যারিস্টার খোকন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | ২৫ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-১ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, “বাংলাদেশের রাজনীতিতে কেউ ভারতপন্থী, আবার কেউ পাকিস্তানপন্থী হতে পারে, কিন্তু আমরা বিএনপির লোকজন বিশুদ্ধ বাংলাদেশপন্থী।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার খোকন বলেন, “এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা হবে।”

প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করে সাবেক এই সংসদ সদস্য বলেন, “একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করার কথা বলে গ্রামে গ্রামে ঘুরে নারী ভোটারদের বিভ্রান্ত করছে। তাদের এসব কথায় কান দেবেন না। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নে জিয়া পরিবারের অবদান চিরস্মরণীয়।”

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হলে জনকল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন:

  • শিক্ষা: শিক্ষার্থীদের শিক্ষা ভাতা প্রদান এবং প্রত্যেক শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করা হবে।

  • অবকাঠামো: তারেক রহমানের নেতৃত্বে গ্রামের বিধ্বস্ত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে।

  • নিরাপত্তা: চাটখিল-সোনাইমুড়িতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজের ঠাঁই হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশীদ আজাদ ও কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু ও ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল হোসেন। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট